১৫ জুন থেকে নোয়েডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা শুরু
নয়ডা, ১ মে (হি.স.): বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৫ জুন থেকে নোয়েডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড়ান পরিষেবা শুরু হতে চলেছে। এর ফলে দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতের যাত্রীদের জন্য নতুন করে বিমান যাত্রা ও কার্গো পরিষেবার সুযোগ তৈরি হবে। শুক্
১৫ জুন থেকে নোয়েডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা শুরু


নয়ডা, ১ মে (হি.স.): বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৫ জুন থেকে নোয়েডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড়ান পরিষেবা শুরু হতে চলেছে। এর ফলে দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতের যাত্রীদের জন্য নতুন করে বিমান যাত্রা ও কার্গো পরিষেবার সুযোগ তৈরি হবে।

শুক্রবার যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির সিইও আর কে সিং জানিয়েছেন, ১৫ জুন প্রথম উড়ান পরিচালনা করবে ইন্ডিগো এয়ারলাইন্স। তবে কোন রুটে ও কখন এই বিমান চালু হবে, তা খুব শিগগিরই জানানো হবে।

তিনি আরও জানান, আধুনিক টার্মিনাল, উন্নত পরিকাঠামো, দক্ষ পরিচালনা ব্যবস্থা এবং শক্তিশালী মাল্টিমোডাল সংযোগের সমন্বয়ে গড়ে উঠেছে এই বিমানবন্দর। বাণিজ্যিক পরিষেবা চালু হলে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি পাবে, পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন, ব্যবসা ও বিনিয়োগের নতুন দিগন্ত খুলবে।

সিইও-র মতে, পরিষেবা শুরুর আগে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা, প্রযুক্তিগত পরিকাঠামো ও পরিচালন পদ্ধতি সবই নিয়ন্ত্রক সংস্থার নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। ইন্ডিগোর পর ধাপে ধাপে আকাশা এয়ার ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও এখান থেকে পরিষেবা শুরু করবে।

উল্লেখ্য, জেওয়ারে অবস্থিত এই নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সম্প্রতি নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র পাওয়ার পরই ১৫ জুন থেকে উড়ান শুরুর সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande