হরিপাল বিবেকানন্দ মহাবিদ্যালয়ে এবিভিপির সাংগঠনিক কার্যক্রম শুরু
হুগলি, ১৩ মে (হি.স.) : রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের ছবি সামনে আসছে। সেই পরিবর্তনের প্রভাব এবার শিক্ষাঙ্গনেও। বুধবার হুগলির হরিপাল বিবেকানন্দ মহাবিদ্যালয়ে প্রথমবার সক্রিয়ভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করল বিজেপির ছাত্র সংগঠ
হরিপাল কলেজে এবি ভি পি


হুগলি, ১৩ মে (হি.স.) : রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের ছবি সামনে আসছে। সেই পরিবর্তনের প্রভাব এবার শিক্ষাঙ্গনেও। বুধবার হুগলির হরিপাল বিবেকানন্দ মহাবিদ্যালয়ে প্রথমবার সক্রিয়ভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি।

এদিন কলেজ চত্বরে এবিভিপির পক্ষ থেকে সংগঠনের পতাকা লাগানো হয়। উপস্থিত ছিলেন সংগঠনের কর্মী-সমর্থকেরা। পরে এবিভিপির প্রতিনিধিরা কলেজের অধ্যক্ষ ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপির জেলা সভাপতি শুভঙ্কর খান-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কলেজে আরও সক্রিয়ভাবে কাজ করবে এবিভিপি।

ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। জেলার ছাত্র রাজনীতিতে এবিভিপির এই সাংগঠনিক সূচনা ভবিষ্যতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande