অসমে ১৫ থেকে ২০ বছর পুরনো পেট্রোল ও ডিজেলচালিত যানবাহন নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের
গুয়াহাটি, ১৩ মে (হি.স.) : পরিবেশ সংরক্ষণ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ১৫ থেকে ২০ বছর পুরনো পেট্রোল ও ডিজেলচালিত যানবাহন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন তৃতীয় মেয়াদের এনডিএ সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই গুরু
বক্তব্য পেশ করছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা


গুয়াহাটি, ১৩ মে (হি.স.) : পরিবেশ সংরক্ষণ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ১৫ থেকে ২০ বছর পুরনো পেট্রোল ও ডিজেলচালিত যানবাহন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন তৃতীয় মেয়াদের এনডিএ সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গৃহীত এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। ড. শর্মা বলেন, এই পদক্ষেপের লক্ষ্য হলো দূষণ কমানো, পরিচ্ছন্ন পরিবহণ ব্যবস্থাকে উৎসাহিত করা এবং রাজ্যজুড়ে পরিবেশগত স্থায়িত্ব উন্নত করা।

আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী জানান, সরকারি কার্যক্রমে জ্বালানি দক্ষতা বাড়ানো এবং দায়িত্বশীল শক্তি ব্যবহারের লক্ষ্যে অসম সরকার পেট্রোল ও ডিজেলের ক্রয় ও ব্যবহার আগের তুলনায় ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকার ধীরে ধীরে বিকল্প ও পরিচ্ছন্ন পরিবহণ ব্যবস্থাকে উৎসাহিত করার জন্য পদক্ষেপ নেবে এবং প্রচলিত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande