বিধানসভায় প্রথম দফায় ১৪৪ জনের শপথ গ্রহণ সম্পন্ন
কলকাতা, ১৩ মে (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভায় বুধবার থেকে শুরু হলো নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রথম দিনে মোট ১৪৪ জন বিধায়ক পদ ও গোপনীয়তার শপথ নিলেন। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের পর প্রো-টেম স্পিকার তাপস রায় জানান যে, বিধানসভার মোট
বিধানসভায় প্রথম দফায় ১৪৪ জনের শপথ গ্রহণ সম্পন্ন


কলকাতা, ১৩ মে (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভায় বুধবার থেকে শুরু হলো নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রথম দিনে মোট ১৪৪ জন বিধায়ক পদ ও গোপনীয়তার শপথ নিলেন। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের পর প্রো-টেম স্পিকার তাপস রায় জানান যে, বিধানসভার মোট ২৯৪ জন সদস্যের মধ্যে বাকি ১৪৬ জন বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, ১৪ মে আয়োজিত হবে। তিনি আরও জানান, বুধবার মোট ১৫০ জন বিধায়কের শপথ নেওয়ার কথা থাকলেও বিভিন্ন ব্যক্তিগত কারণে ৬ জন উপস্থিত হতে পারেননি।​প্রো-টেম স্পিকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, প্রথম দফায় মূলত ১২টি জেলার বিধায়করা শপথ নিয়েছেন। এর মধ্যে উত্তরবঙ্গের ৯টি জেলা এবং মুর্শিদাবাদ জেলার বিধায়কেরা রয়েছেন। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলার বিধায়কদের পাশাপাশি বুধবার যাঁরা অনুপস্থিত ছিলেন, তাঁদের সকলকে আগামীকাল শপথ বাক্য পাঠ করানো হবে।​এদিন বিধানসভায় নজরকাড়া মুহূর্ত ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ। তিনি ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে এদিন শপথ নেন এবং একই সঙ্গে নন্দীগ্রাম আসনটি ছাড়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। বিধানসভা সূত্রে আরও জানানো হয়েছে যে, আগামী শুক্রবার স্পিকার বা অধ্যক্ষ পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সামগ্রিকভাবে এদিনের অনুষ্ঠান অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande