বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা সুজাতা মণ্ডলের
বাঁকুড়া, ১৩ মে (হি.স.) : বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিলেন সুজাতা মণ্ডল। বুধবার অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ)-এর কাছে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন। একইসঙ্গে তিনি তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদেরও অব্যাহতি দেওয়ার
বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা সুজাতা মণ্ডলের


বাঁকুড়া, ১৩ মে (হি.স.) : বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিলেন সুজাতা মণ্ডল। বুধবার অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ)-এর কাছে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন। একইসঙ্গে তিনি তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদেরও অব্যাহতি দেওয়ার কথা জানান।

রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই সিদ্ধান্ত প্রসঙ্গে সুজাতা মণ্ডল সাংবাদিকদের জানান, নানা ঘাত-প্রতিঘাতে জর্জরিত হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে ‘অভয়া কাণ্ড’-এর পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বলেও দাবি করেন তিনি। তবে পারিবারিক কারণে তখন পদত্যাগ করতে পারেননি বলে জানান।

তিনি আরও জানান, কর্মাধ্যক্ষ পদ ছাড়ার পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেস থেকেও পদত্যাগ করেছেন। তবে আগের মতোই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন বলেও মন্তব্য করেন সুজাতা মণ্ডল।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande