চন্দ্রনাথ রথ খুনে দোহারিয়ায় ফের সিবিআই, থ্রিডি স্ক্যানারে খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থল
মধ্যমগ্রাম, ১৩ মে (হি. স.):- বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় তদন্তে নেমে বুধবার ফের মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় পৌঁছল সিবিআইয়ের বিশেষ দল। মঙ্গলবার সকাল থেকেই ঘটনাস্থল ঘিরে তৎপরতা শুরু করেন তদন্তকারীরা। এলা
সিবিআই দল মধ্যমগ্রামে


মধ্যমগ্রাম, ১৩ মে (হি. স.):- বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় তদন্তে নেমে বুধবার ফের মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় পৌঁছল সিবিআইয়ের বিশেষ দল। মঙ্গলবার সকাল থেকেই ঘটনাস্থল ঘিরে তৎপরতা শুরু করেন তদন্তকারীরা। এলাকাজুড়ে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয় এবং সাধারণ মানুষের যাতায়াতও নিয়ন্ত্রিত করা হয়।সূত্রের খবর, মঙ্গলবার বিকেলেই সিবিআই আধিকারিকরা ঘটনাস্থলে এসে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। ফের এদিন পাঁচ সদস্যের সিবিআই দল ঘটনাস্থলে পৌঁছে তদন্তে আরও জোর দেয়।তদন্তকারীরা ঘটনাস্থলের দূরত্ব, গাড়ির গতিবিধি ও আশপাশের পরিস্থিতি খতিয়ে দেখতে অত্যাধুনিক থ্রিডি স্ক্যানার ব্যবহার করছেন। ওই প্রযুক্তির মাধ্যমে পুরো এলাকা ডিজিটালভাবে স্ক্যান করে ঘটনার পুনর্গঠন করার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলের পাশের একটি বহুতলের বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন সিবিআই আধিকারিকরা।চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় এখনও পর্যন্ত তদন্তের স্বার্থে একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande