অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপে সিবিআই-কে ছাড়পত্র দিল রাজ্য
কলকাতা, ১৩ মে (হি. স. ) : শিক্ষা দফতরে নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপে সিবিআই-কে ছাড়পত্র দিয়ে দিল রাজ্য সরকার৷ বুধবার নবান্নে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ এর পাশাপাশি সমবায
অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপে সিবিআই-কে ছাড়পত্র দিল রাজ্য


কলকাতা, ১৩ মে (হি. স. ) : শিক্ষা দফতরে নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপে সিবিআই-কে ছাড়পত্র দিয়ে দিল রাজ্য সরকার৷ বুধবার নবান্নে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷

এর পাশাপাশি সমবায় দুর্নীতি মামলায় অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধেও একই ছাড়পত্র দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচাতে চার বছর ধরে এই ছাড়পত্র আটকে রেখেছিল পূর্বতন সরকার৷

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আদালতের নির্দেশে এই দুর্নীতি মামলাগুলির তদন্ত করছিল সিবিআই৷ এই ধরনের মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে গেলে রাজ্যের ছাড়পত্র প্রয়োজন হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার৷ কিন্তু চার বছর ধরে সেই ছাড়পত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আটকে রেখেছিল বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷

তাঁর অভিযোগ, দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচাতেই এতদিন সিবিআই-কে পদক্ষেপ করতে দেওয়া হয়নি৷

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande