অজয় নদের পাড়ে অবৈধ টোল আদায় বন্ধের নির্দেশ, জেলাশাসকদের রিপোর্ট তলব করল নবান্ন
কলকাতা, ১৩ মে (হি. স.) : বীরভূম ও বর্ধমান জেলার সীমান্তে অজয় নদ পেরিয়ে ইলামবাজারে প্রবেশের মুখে চলা দীর্ঘদিনের ‘অবৈধ’ টোল আদায় বন্ধ করতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে এই মর্মে একটি জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে। বিজে
অবৈধ টোল - মুখ্যসচিবের স্বাক্ষরিত নির্দেশিকা জারি


কলকাতা, ১৩ মে (হি. স.) : বীরভূম ও বর্ধমান জেলার সীমান্তে অজয় নদ পেরিয়ে ইলামবাজারে প্রবেশের মুখে চলা দীর্ঘদিনের ‘অবৈধ’ টোল আদায় বন্ধ করতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে এই মর্মে একটি জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে। বিজেপি শাসিত বর্তমান সরকার সাফ জানিয়েছে, জনস্বার্থে এই ধরণের বেআইনি অর্থ আদায় কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

​অভিযোগ, বিগত সরকারের আমলে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশেই এই এলাকায় অবৈধ টোল গেট বসানো হয়েছিল, যা দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। এই টোল গেট ও ড্রপ গেটের কারণে সংশ্লিষ্ট এলাকায় প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হয়, যা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

​এই পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষর সংবলিত একটি নির্দেশিকা সংশ্লিষ্ট জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ওই এলাকায় থাকা সমস্ত টোল গেট, ড্রপ গেট বা ব্যারিকেড স্ট্রাকচারের বৈধ অনুমতি আছে কি না, তা অবিলম্বে খতিয়ে দেখতে হবে। যদি কোনও পরিকাঠামো অবৈধ প্রমাণিত হয়, তবে তা দ্রুত বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

​রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে যে, মুনাফা আদায়ের লক্ষ্যে সাধারণ মানুষের যাতায়াতে বাধা সৃষ্টি করা কাম্য নয়। আগামী শুক্রবার অর্থাৎ ১৫ মে-র মধ্যে বীরভূম ও বর্ধমান জেলা প্রশাসনকে এই বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া মেনে এবং দ্রুততার সঙ্গে এই পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে ওই সরকারি বার্তায়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande