বাংলা পক্ষের গর্গের জামিনের আর্জি খারিজ, ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজত
কলকাতা, ১৩ মে (হি. স. ) : ভোটপর্ব মিটতেই শোরগোল পড়েছিল একটি ঘটনা নিয়ে। ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার হন ‘বাংলা পক্ষ’-র গর্গ চট্টোপাধ্যায়। বুধবার ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজত দেওয়া হল তাঁর। গর্গের বিরুদ্ধে নির্বাচন কমিশনের অভিযোগ দায়েরে
গর্গ চট্টোপাধ্যায়


কলকাতা, ১৩ মে (হি. স. ) : ভোটপর্ব মিটতেই শোরগোল পড়েছিল একটি ঘটনা নিয়ে। ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার হন ‘বাংলা পক্ষ’-র গর্গ চট্টোপাধ্যায়। বুধবার ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজত দেওয়া হল তাঁর।

গর্গের বিরুদ্ধে নির্বাচন কমিশনের অভিযোগ দায়েরের পরেই সক্রিয় হয়েছিল কলকাতা পুলিশ। তাঁকে গ্রেফতার করা হয়। বুধবার তাঁর জামিনের আর্জি খারিজ হয়ে যায়। 'আদালত গ্রাহ্য অপরাধ হলেই এফআইআর করতে বলেছে সুপ্রিম কোর্ট।

গর্গ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করে সওয়াল করেন সরকারি আইনজীবী দাবি করেন, “জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল গর্গ চট্টোপাধ্যায়কে। তদন্তে সহযোগিতাও করেননি উনি।” তারপরই তাঁর জামিনের আবেদন খারিজ হয়। ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজত দেওয়া হয়েছে তাঁকে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande