ছাপড়া-মুজাফফরপুর সড়কে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ২
সরণ, ১৩ মে হি.স.): বিহারের সরণে ঘটলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। বুধবার ছাভেলদি থানার অন্তর্গত রায়পুরা কোল্ড স্টোরেজের কাছে অবস্থিত ছাপড়া-মুজাফফরপুর এনএইচ-৭২২- মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। দুটি দ্রুতগামী বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দুই বাইক আরো
ছাপড়া-মুজাফফরপুর সড়কে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ , মৃত ২, আহত ২


সরণ, ১৩ মে হি.স.): বিহারের সরণে ঘটলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। বুধবার ছাভেলদি থানার অন্তর্গত রায়পুরা কোল্ড স্টোরেজের কাছে অবস্থিত ছাপড়া-মুজাফফরপুর এনএইচ-৭২২- মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। দুটি দ্রুতগামী বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দুই বাইক আরোহীর। দুর্ঘটনায় আহত হয় আরও দুই বাইক আরোহী। এদিন পুলিশ সূত্রে জানা গেছে , মৃতদের মধ্যে একজন পারসার অঞ্জনি মাথিয়ার বাসিন্দা অরবিন্দ কুমার এবং অপরজন গারখার পোহিয়ার বাসিন্দা মো আইজাজ। আহতদের নাম রঞ্জিত কুমার ও অমিত কুমার।

এদিন এক পুলিশ আধিকারিক জানান , দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইকের মধ্যে একটি ছাপড়ার দিক থেকে আসছিল। প্রত্যক্ষদর্শীরা জনিয়েছেন , ছাপড়ার দিক থেকে আসা বাইকটির গতি বেশি ছিল। সেই কারণে বাইক চালক হঠৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় রাস্তার অপরদিক থেকে আসা অন্য একটি বাইকের সঙ্গে ঘটে মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই গুরুতরভাবে আহত দুই বাইক আরোহীর মৃত্যু হয়। আহত হয় আরও দুজন। দুর্ঘটনার পর বিঘ্নিত হয় ছাপড়া-মুজাফফরপুর মহাসড়কের যান চলাচল ব্যবস্থা । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসার পর আহত রঞ্জিত ও অমিতকে আশঙ্কাজনক অবস্থায় অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশের উপস্থিতিতে স্বাভাবিক হয় সড়কের যান চলাচল ব্যবস্থা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande