
হাথরাস, ১৩ মে (হি.স.) : উত্তর প্রদেশের হাথরাস জেলার সাদাবাদ শহরের বাড়িওয়ালা এলাকায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক গৃহবধূর দেহ। বুধবারের এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মালতি। তিনি মহল্লা বাড়িওয়ালার বাসিন্দা এবং স্বামী রাহুলের সঙ্গে শ্বশুরবাড়িতে থাকতেন।
এদিন পরিবারের সদস্যরা মালতিকে ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাঁকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে, মালতির মৃত্যুর খবর পেয়ে তাঁর বাপের বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলেন। কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনার সৃষ্টি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক