
কলকাতা, ১৩ মে (হি. স. ) : জ্বালানি ব্যবহারে রাশ টানতে হবে! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তার পর কনভয়ে কাটছাঁট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বুধবার মুখ্যমন্ত্রী বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলেন, “নিরাপত্তারক্ষীদের বলেছি অপ্রয়োজনীয় গাড়িগুলোকে সরিয়ে দিতে।”
রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ‘জেড প্লাস’ পর্যায়ের নিরাপত্তা পান শুভেন্দুবাবু। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা। সব মিলিয়ে দু-সারি সুরক্ষা পান তিনি। সেক্ষেত্রে কনভয়ে গাড়ির সংখ্যাও বেশি।
প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের বার্তার পরই সেই কনভয়ে কাটছাঁট করলেন মুখ্যমন্ত্রী। প্রথা মেনে যেটুকু নিরাপত্তা বা গাড়ি প্রয়োজন ততটাই রাখতে বলছেন তিনি। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ মেনে গণপরিহণ ব্যবহার করেছেন বিজেপির বিধায়করা। বুধবার বাসে চেপে বিধানসভায় শপথ নিতে যান বিজেপি বিধায়করা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত