রাজ্যে কৃষিপণ্য রফতানিতে আর কোনো বাধা নেই, ভিন রাজ্যে সরবরাহে নিষেধাজ্ঞা তুলে নিল সরকার
কলকাতা, ১৩ মে (হি. স.) : রাজ্য সরকারের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এবার থেকে আলু, পেঁয়াজসহ যাবতীয় কাঁচা শাকসবজি এবং মরসুমি কৃষিজাত সামগ্রী ভিন রাজ্যে পাঠানোর পথ প্রশস্ত হলো। আন্তঃরাজ্য সরবরাহের ক্ষেত্রে এ পর্যন্ত যে সমস্ত বিধিনিষেধ জারি ছিল, বুধবার
রাজ্যে কৃষিপণ্য রফতানিতে আর কোনো বাধা নেই, ভিন রাজ্যে সরবরাহে নিষেধাজ্ঞা তুলে নিল সরকার


কলকাতা, ১৩ মে (হি. স.) : রাজ্য সরকারের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এবার থেকে আলু, পেঁয়াজসহ যাবতীয় কাঁচা শাকসবজি এবং মরসুমি কৃষিজাত সামগ্রী ভিন রাজ্যে পাঠানোর পথ প্রশস্ত হলো। আন্তঃরাজ্য সরবরাহের ক্ষেত্রে এ পর্যন্ত যে সমস্ত বিধিনিষেধ জারি ছিল, বুধবার এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে তা সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকেই রফতানির ক্ষেত্রে সরকার সবরকম সহযোগিতা প্রদান করবে বলে জানানো হয়েছে।

​এদিন জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, পূর্বতন সরকারের আমল থেকে আন্তঃরাজ্য সীমান্তে যে নিষেধাজ্ঞা বলবৎ ছিল, বর্তমান সরকার কৃষকদের স্বার্থে তা তুলে নিল। সরকারের এই সিদ্ধান্তকে সর্বস্তরে স্বাগত জানানো হয়েছে। এর ফলে একদিকে যেমন কৃষকরা তাঁদের উৎপাদিত ফসলের সঠিক দাম পাবেন, তেমনই ব্যবসায়িক সুযোগ-সুবিধাও প্রসারিত হবে। অন্যদিকে, ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষই এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন এবং বাজারের চাহিদা পূরণ করা সহজ হবে।

​উল্লেখ্য যে, কেবল কৃষিপণ্যই নয়, প্রাণীসম্পদ বিকাশ দফতরের উৎপাদিত সামগ্রী, খাদ্যশস্য, তৈলবীজ, ফুল ও ফল সরবরাহের ক্ষেত্রেও এই নতুন নিয়ম কার্যকর হবে। তবে ভিন রাজ্যের এন্ট্রি পয়েন্ট বা প্রবেশদ্বারগুলিতে কড়া নজরদারি বজায় রাখা হবে যাতে সরবরাহ প্রক্রিয়া সুশৃঙ্খল থাকে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের কৃষি অর্থনীতিতে এক নতুন গতির সঞ্চার হবে বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande