বকুলতলা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক, আদালতে পেশ
বকুলতলা , ১৩ মে (হি.স.): মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে শাহাজাদাপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বন্দুক, গুলি ও বারুদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে সাহাজাদাপুর পঞ্চায়েতের অন্তর্গত হানার
বকুলতলা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক, আদালতে পেশ


বকুলতলা , ১৩ মে (হি.স.): মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে শাহাজাদাপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বন্দুক, গুলি ও বারুদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে সাহাজাদাপুর পঞ্চায়েতের অন্তর্গত হানারবাটি এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে আসে এই সাফল্য। বকুলতলা থানার ওসি রনি সরকারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল হানারবাটি গ্রামে পৌঁছায়। সেখানে খইরুল গাজী নামে এক ব্যক্তির বাড়ি থেকে ১ টি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি ও ২ কেজি বারুদ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় খইরুল গাজীকেও।

খইরুল কী কারণে আগ্নেয়স্ত বারুদ এবং কার্তুজ মজুদ করেছিল এবং সেগুলি সে কোথা থেকে উদ্ধার করেছিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে বুধবার দুপুরে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় কেউ জড়িত রয়েছে কি না সেটাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande