জম্মু ও কাশ্মীরে বৃষ্টির পূর্বাভাস, ঘণ্টায় ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া
শ্রীনগর, ১৩ মে (হি.স.) : জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকায় বুধবার হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে শ্রীনগরের আবহাওয়া দফতর। কাশ্মীর ও জম্মু বিভাগের বিভিন্ন জায়গায় আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনার কথ
জম্মু ও কাশ্মীরে বৃষ্টির পূর্বাভাস, ঘণ্টায় ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া


শ্রীনগর, ১৩ মে (হি.স.) : জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকায় বুধবার হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে শ্রীনগরের আবহাওয়া দফতর। কাশ্মীর ও জম্মু বিভাগের বিভিন্ন জায়গায় আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে তারা। বিশেষ করে দুপুরের দিকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।বুধবার আবহাওয়া দফতর জানিয়েছে, ১৪ মে আংশিক মেঘলা আকাশের সঙ্গে কয়েক জায়গায় স্বল্প সময়ের বৃষ্টিপাত হতে পারে। ১৫ ও ১৬ মে বহু এলাকায় হালকা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। ১৭ ও ১৮ মে আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে।এছাড়া ১৯ ও ২০ মে ফের আংশিক মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর ২১ থেকে ২৩ মে পর্যন্ত আবহাওয়া আবার শুষ্ক থাকার সম্ভাবনা।খারাপ আবহাওয়ার সম্ভাবনার কারণে সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। প্রবল হাওয়া ও ঝড়ের আশঙ্কায় দুপুর ও বিকেলের দিকে নৌকা ও শিকারা পরিষেবা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বাসিন্দাদের সতর্ক থাকার এবং সরকারি নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande