তারকেশ্বরে তৃণমূলের পার্টি অফিস বিজেপির হাতে তুলে দিলেন বুথ নেতৃত্ব
তারকেশ্বর, ১৩ মে (হি.স.) : হুগলির তারকেশ্বরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় বিজেপির হাতে তুলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার তারকেশ্বর বিধানসভার সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জ
তৃণমূল কার্যালয় তুলে দিচ্ছেন বিজেপির হাতে


তারকেশ্বর, ১৩ মে (হি.স.) : হুগলির তারকেশ্বরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় বিজেপির হাতে তুলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার তারকেশ্বর বিধানসভার সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার ১৮২ নম্বর বুথের তৃণমূল সদস্য রমেন খাঁ এবং ১৮০ নম্বর বুথের সদস্য টুম্পা ঘড়াই স্বেচ্ছায় দলীয় কার্যালয়ের দখল বিজেপি নেতৃত্বের হাতে তুলে দেন। পাশাপাশি তাঁরা বিজেপির সঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশও করেন।

উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে তারকেশ্বর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সন্তু পান জয়ী হয়েছেন। এরপর থেকেই এলাকায় রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত মিলতে শুরু করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রমেন খাঁ বলেন, “মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। এখন এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের স্বার্থে বিজেপির সঙ্গে কাজ করতে চাই।” অন্যদিকে টুম্পা ঘড়াইয়ের বক্তব্য, “মানুষ উন্নয়ন ও পরিষেবা চায়। সেই লক্ষ্যেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”

ঘটনার পর থেকেই এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির দাবি, আগামী দিনে আরও বহু তৃণমূল কর্মী ও নেতা তাঁদের দলে যোগ দেবেন। যদিও এই বিষয়ে তৃণমূল নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande