
কলকাতা, ১৩ মে (হি স): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই অভিযানে নামল পুলিশ প্রশাসন। বুধবার বিকেলে তিলজলায় পৌঁছল বুলডোজ়ার। এলাকায় বাড়তে থাকে উত্তেজনার মাত্রা।
এলাকা ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। যে কারখানায় মঙ্গলবার আগুন লাগে। সেটি অবৈধ বলে জানিয়েছে সরকার। এর পরেই নির্মাণ ভাঙতে পৌঁছায় পুরসভার টিম।
অবৈধ কারখানা নিয়ে কঠোর পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। পুরসভার স্বীকৃত নকশা না থাকলেই অবৈধ কারখানা ভাঙার নির্দেশ। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত পুরসভার তরফে পৌঁছে যায় বুলডোজার।
মুখমন্ত্রী জানান, 'কোনও কারখানা অবৈধ হলেই জল-বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হবে'। তিলজলায় ২জনের মৃত্যুর পরে কঠোর পদক্ষেপ নিয়েছেন তিনি। বলেন, 'কোন কোন কারখানা অবৈধ, সব তদন্ত করে দেখা হবে', কমিটির রিপোর্ট পাওয়ার পরেই কড়া পদক্ষেপ করবে সরকার। দেখা হবে কসবা, তিলজলা, মোমিনপুর, ইকবালপুরের মতো এলাকায় কাদের কাদের বিল্ডিং প্ল্যানের অনুমতি নেই।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত