উত্তর প্রদেশে খালে ডুবে মৃত্যু দুই যুবকের
আমেঠি, ১৩ মে (হি.স.) : উত্তর প্রদেশের আমেঠি জেলার ভালে সুলতান শহীদ স্মারক থানা এলাকার কাদু নালায় ডুবে মৃত্যু হল দুই যুবকের। বুধবার দীর্ঘ তল্লাশির পর খাল থেকে দু’জনের দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দৌলতপুর লোনহাট গ্রামের বাসিন্দা ন
উত্তর প্রদেশে খালে ডুবে মৃত্যু দুই যুবকের


আমেঠি, ১৩ মে (হি.স.) : উত্তর প্রদেশের আমেঠি জেলার ভালে সুলতান শহীদ স্মারক থানা এলাকার কাদু নালায় ডুবে মৃত্যু হল দুই যুবকের। বুধবার দীর্ঘ তল্লাশির পর খাল থেকে দু’জনের দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দৌলতপুর লোনহাট গ্রামের বাসিন্দা নাদিম (২১) ও শাহিম (২০) সোমবার দুপুরে মোটরবাইকে করে বাড়ি থেকে বেরিয়েছিলেন। গভীর রাত পর্যন্ত তাঁরা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে খালের কাছে তাঁদের মোটরবাইক ও জামাকাপড় পড়ে থাকতে দেখে আশঙ্কা তৈরি হয়।

পরিবারের তরফে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ডুবুরিদের সাহায্যে খালে তল্লাশি শুরু হয়। দীর্ঘ চেষ্টার পর বুধবার দুই যুবকের দেহ উদ্ধার করা হয়।ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিন থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande