জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু যুবকের
জব্বলপুর, ১৩ মে (হি.স.) : মধ্যপ্রদেশের জব্বলপুর জেলার সিহোরা থানা এলাকার জাতীয় সড়ক-৩০-এ ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহী যুবকের। বুধবার সকালে ধনগাওঁ গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোন্ডিয়া গ্রামের বাসিন্দা উদয় উপাধ্
মধ্যপ্রদেশে জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায়ে মৃত্যু যুবকের


জব্বলপুর, ১৩ মে (হি.স.) : মধ্যপ্রদেশের জব্বলপুর জেলার সিহোরা থানা এলাকার জাতীয় সড়ক-৩০-এ ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহী যুবকের। বুধবার সকালে ধনগাওঁ গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোন্ডিয়া গ্রামের বাসিন্দা উদয় উপাধ্যায় (৩২) এদিন সকালে বাইকে করে ওষুধ কিনতে জব্বলপুর যাচ্ছিলেন। জাতীয় সড়ক-৩০-এর ধনগাওঁ এলাকার কাছে পৌঁছতেই একটি ট্রাক তাঁর বাইককে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি।

খবর পেয়ে সিহোরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে সিহোরার সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande