
আরামবাগ, ১৩ মে (হি.স.) : পুজো ও মন্দির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিলেন আরামবাগের নবনির্বাচিত বিধায়ক হেমন্ত বাগ। বুধবার আরামবাগ বিধানসভার অন্তর্গত গৌহাটি এলাকার রাধার পাড়ে শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালীমায়ের নবগ্রহ প্রতিষ্ঠা ও মন্দির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।
এদিন ধর্মীয় আচার ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ভক্তিমূলক পরিবেশে সম্পন্ন হয় নবগ্রহ প্রতিষ্ঠা ও মন্দির উদ্বোধনের অনুষ্ঠান। বিধায়ক হেমন্ত বাগ মন্দিরে পুজো দেন এবং উপস্থিত মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, “মানুষের ভালোবাসাই আমাকে আগামী দিনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করে যেতে চাই।”
এই অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, পুজো উদ্যোক্তা এবং বহু ভক্ত উপস্থিত ছিলেন। মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA