
খানাকুল, ১৩ মে (হি.স.) : খানাকুলে অনুষ্ঠিত হল ধন্যবাদ জ্ঞাপন যাত্রা। বুধবার খানাকুলের রাজহাটি এলাকায় আয়োজিত এই কর্মসূচিকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়।
জানা গিয়েছে, দ্বিতীয়বারের জন্য খানাকুলের বিধায়ক হিসেবে সুশান্ত ঘোষ নির্বাচিত হওয়ায় সাধারণ মানুষ ও কর্মী-সমর্থকদের পক্ষ থেকে এই ধন্যবাদ জ্ঞাপন যাত্রার আয়োজন করা হয়।
এদিন বাদ্যযন্ত্র সহকারে রাজহাটি এলাকায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, দলীয় নেতৃত্ব, কর্মী-সমর্থক এবং এলাকার বহু বাসিন্দা। বিভিন্ন স্লোগান ও উৎসবমুখর পরিবেশে গোটা এলাকা সরগরম হয়ে ওঠে।
কর্মসূচিতে উপস্থিত নেতৃত্বদের বক্তব্য, সাধারণ মানুষের সমর্থন ও আশীর্বাদেই এই জয় সম্ভব হয়েছে। আগামী দিনেও এলাকার উন্নয়নের কাজ আরও জোরদার করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়।
ধন্যবাদ জ্ঞাপন যাত্রাকে ঘিরে রাজহাটি এলাকায় এদিন উৎসবের আবহ দেখা যায়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA