স্কুল চত্বর থেকে ২১টি তাজা বোমা উদ্ধার, সালারে ব্যাপক চাঞ্চল্য
সালার, ১৩ মে (হি. স.) : মুর্শিদাবাদের সালার থানা এলাকার একটি প্রাথমিক স্কুল চত্বর থেকে ২১টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। বুধবার দুপুরে উজুনিয়া পঞ্চায়েত এলাকার চুনশহর গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে,
স্কুল চত্বর থেকে ২১টি তাজা বোমা উদ্ধার, সালারে ব্যাপক চাঞ্চল্য


সালার, ১৩ মে (হি. স.) : মুর্শিদাবাদের সালার থানা এলাকার একটি প্রাথমিক স্কুল চত্বর থেকে ২১টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। বুধবার দুপুরে উজুনিয়া পঞ্চায়েত এলাকার চুনশহর গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন চুনশহর প্রাথমিক স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালায় সালার থানার পুলিশ। তল্লাশি চালানোর সময় স্কুলের পাশে একটি চৌবাচ্চার মতো ছোট ঘর থেকে তিনটি সন্দেহভাজন ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগগুলি খুলতেই ২১টি শক্তিশালী তাজা বোমা পাওয়া যায়।

তড়িঘড়ি এলাকাটি ঘিরে ফেলে পুলিশ এবং খবর দেওয়া হয় বোম ডিসপোজাল স্কোয়াডকে। জনবহুল এলাকায় এবং বিশেষ করে স্কুলের মতো জায়গায় কারা, কী উদ্দেশ্যে এই বোমাগুলি মজুত করেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনায় চরম উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande