ঘুষ চাওয়ার অভিযোগে সাসপেন্ড বোলপুরের সিভিক ভলান্টিয়ার, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য
বোলপুর, ১৪ মে (হি. স.) : বীরভূম জেলার বোলপুর থানার এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে গাড়িচালকের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, গাড়ি চালকের কাছ থেকে ২০০০ টাকা দাবি করেন ওই সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি প্রকাশ্
সাসপেন্ড সিভিক


বোলপুর, ১৪ মে (হি. স.) : বীরভূম জেলার বোলপুর থানার এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে গাড়িচালকের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, গাড়ি চালকের কাছ থেকে ২০০০ টাকা দাবি করেন ওই সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি প্রকাশ্যে আসে একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে।বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টাকা চাওয়ার সময় গাড়ির চালক ও খালাসি মোবাইলে পুরো ঘটনা রেকর্ড করতে শুরু করেন। ভিডিও রেকর্ডিং হচ্ছে বুঝতে পেরে ওই সিভিক ভলান্টিয়ার ভিডিওটি মুছে ফেলার জন্য অনুরোধ করতে থাকেন। এমনকি কান্নাকাটিও করেন বলে অভিযোগ। পরে সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।ঘটনার জেরে জেলা পুলিশ প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্তে অফিসিয়াল ইনকোয়ারিও শুরু হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। ভাইরাল ভিডিও ঘিরে এখন জোর চর্চা চলছে বোলপুর সহ গোটা এলাকায়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande