মৃণাল সেনের জন্মদিবসে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১৪ মে (হি. স.): সোশ্যাল মিডিয়া মারফৎ ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার লিখেছেন, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক পদ্মভূষণ মৃণাল সেনের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ​উল্লেখ্য, ১৯২৩ সালের ১৪ মে তৎকালীন
বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধা


কলকাতা, ১৪ মে (হি. স.): সোশ্যাল মিডিয়া মারফৎ ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার লিখেছেন, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক পদ্মভূষণ মৃণাল সেনের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

​উল্লেখ্য, ১৯২৩ সালের ১৪ মে তৎকালীন ব্রিটিশ ভারতের পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) ফরিদপুর শহরের একটি বৈদ্য ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ফরিদপুরে থাকাকালীন তিনি সেখানেই উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সম্পন্ন করেন। এরপর তিনি কলকাতায় চলে আসেন। পড়াশোনার জন্য তিনি স্কটিশ চার্চ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। ছাত্রাবস্থায় তিনি কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক শাখার সঙ্গে যুক্ত হন, যদিও কখনও তিনি কমিউনিস্ট পার্টির প্রত্যক্ষ সদস্য হননি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande