৪১ বছর আগে বার কাউন্সিলে নাম লিখিয়েছেন, বাধা পেয়ে বললেন মমতা
কলকাতা, ১৪ মে (হি স)। “আজ প্রথমবার হাই কোর্টে সওয়াল করছি। ১৯৮৫ সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয়। সে সময় পরপর আমার মেম্বারশিপ রিনিউ করেছি।” বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে সওয়াল করতে যাওয়ার মুখে বাধা পেয়ে এই মন্তব্য করেন সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত
৪১ বছর আগে বার কাউন্সিলে নাম লিখিয়েছেন, বাধা পেয়ে বললেন মমতা


কলকাতা, ১৪ মে (হি স)। “আজ প্রথমবার হাই কোর্টে সওয়াল করছি। ১৯৮৫ সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয়। সে সময় পরপর আমার মেম্বারশিপ রিনিউ করেছি।” বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে সওয়াল করতে যাওয়ার মুখে বাধা পেয়ে এই মন্তব্য করেন সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোট পরবর্তী অশান্তির অভিযোগ নিয়ে কলকাতা হাই কোর্টে তৃণমূলের তরফে মামলা দায়ের করেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়৷ কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার ছিল মামলার শুনানি৷ এই মামলায় সওয়াল করতে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের সদ্যপ্রাক্তন আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। এজলাসে তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে মমতার উপস্থিতি ঘিরে হাই কোর্ট চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এদিন। পরে মমতা বেরোনোর সময়ও বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। বহু কষ্টে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande