
কলকাতা, ১৪ মে (হি স)। আসন্ন গ্রীষ্মে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে রেল হাওড়া থেকে নিম্নলিখিত বিশেষ ট্রেনগুলি চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
০৩০২৯ হাওড়া - রাজগির স্পেশাল— ট্রেনটি ১৬.০৫.২০২৬ থেকে ১৭.০৬.২০২৬ পর্যন্ত (৩৩টি ট্রিপ) প্রতিদিন রাত ২২:৫০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে পরের দিন দুপুর ১৩:০০ টায় রাজগির পৌঁছানোর কথা। ০৩০৩০ রাজগির – হাওড়া স্পেশাল ট্রেনটি ১৭.০৫.২০২৬ থেকে ১৮.০৬.২০২৬ পর্যন্ত (৩৩টি ট্রিপ) প্রতিদিন দুপুর ১৪:০০ টায় রাজগির থেকে ছেড়ে পরের দিন ভোর ০৪:৩০ মিনিটে হাওড়া পৌঁছনোর কথা।
ট্রেনটি যাত্রাপথে উভয় দিকে পূর্ব রেলওয়ের আওতাধীন ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর শান্তিনিকেতন, রামপুরহাট, পাকুর, বারহারওয়া, সাহেবগঞ্জ, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর ও অভয়পুর স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস এবং স্লিপার ক্লাসের ব্যবস্থা থাকবে।
০৩০১১ হাওড়া – আনন্দ বিহার স্পেশাল ট্রেনটি ২২.০৫.২০২৬ তারিখে সকাল ১১:১০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে পরের দিন রাত ২২:১০ মিনিটে আনন্দ বিহার টার্মিনালে পৌঁছানোর কথা। ০৩০১২ আনন্দ বিহার – হাওড়া স্পেশাল ট্রেনটি ২৫.০৫.২০২৬ তারিখে রাত ০২:১৫ মিনিটে আনন্দ বিহার থেকে ছেড়ে পরের দিন সকাল ০৯:২০ মিনিটে হাওড়ায় পৌঁছানোর কথা।
ট্রেনটি পূর্ব রেলের আওতাধীন এলাকায় উভয় দিকে যাওয়ার পথে বর্ধমান, রামপুরহাট, দুমকা ও জসিডিহ স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস এবং স্লিপার ক্লাসের ব্যবস্থা থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত