শ্রীভূমিতে সদরে নিষিদ্ধ কফ সিরাফ সহ আটক এক
শ্রীভূমি (অসম), ১৪ মে (হি.স.) : শ্রীভূমি সদর পুলিশের নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য মিলেছে। গোপন সূত্রের ভিত্তিতে বুধবার রাতে শহরের সুভাষ নগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ বোতল নিষিদ্ধ কফ সিরাফ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, টাউন দারোগা বিষ্ণু বড়ুয়া
Sribhumi


শ্রীভূমি (অসম), ১৪ মে (হি.স.) : শ্রীভূমি সদর পুলিশের নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য মিলেছে। গোপন সূত্রের ভিত্তিতে বুধবার রাতে শহরের সুভাষ নগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ বোতল নিষিদ্ধ কফ সিরাফ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, টাউন দারোগা বিষ্ণু বড়ুয়ার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অজিত দত্ত নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তের ঘর থেকেই বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাফ বাজেয়াপ্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া কফ সিরাফের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষাধিক টাকা। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মাদক ও নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে শ্রীভূমি সদর পুলিশ।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande