নিউ জলপাইগুড়ী-অমৃতসরের মধ্যে অমৃত ভারত এক্সপ্রেসের নিয়মিত পরিষেবা শুরু
মালিগাঁও, ১৪ মে, (হি.স.) : উত্তর ভারত ও উত্তরবঙ্গের মধ্যে রেল যোগাযোগ আরও সুদৃঢ় করতে বড় উদ্যোগ নিল ভারতীয় রেলওয়ে। অমৃতসর ও নিউ জলপাইগুড়ীর মধ্যে ‘অমৃত ভারত এক্সপ্রেস’-এর নিয়মিত সাপ্তাহিক পরিষেবা চালু করা হয়েছে। বৃহস্পতিবার অমৃতসর রেলস্টেশন
NF railway


মালিগাঁও, ১৪ মে, (হি.স.) :

উত্তর ভারত ও উত্তরবঙ্গের মধ্যে রেল যোগাযোগ আরও সুদৃঢ় করতে বড় উদ্যোগ নিল ভারতীয় রেলওয়ে। অমৃতসর ও নিউ জলপাইগুড়ীর মধ্যে ‘অমৃত ভারত এক্সপ্রেস’-এর নিয়মিত সাপ্তাহিক পরিষেবা চালু করা হয়েছে। বৃহস্পতিবার অমৃতসর রেলস্টেশন থেকে এই ট্রেনের শুভ সূচনা করেন কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী রণভিত সিং ।

রেল সূত্রে জানা গেছে, ট্রেন নং ১৪৬৬৪/১৪৬৬৩ (অমৃতসর–নিউ জলপাইগুড়ী–অমৃতসর) প্রতি সপ্তাহে নিয়মিত চলাচল করবে। প্রতি বৃহস্পতিবার অমৃতসর থেকে এবং প্রতি শনিবার নিউ জলপাইগুড়ী থেকে যাত্রা করবে ট্রেনটি। নতুন এই পরিষেবার ফলে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যে যাত্রী পরিবহণ আরও সহজ ও সুবিধাজনক হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ট্রেন নং ১৪৬৬৪ প্রতি বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে অমৃতসর থেকে রওনা দিয়ে শনিবার ভোর ৪টা ১৫ মিনিটে নিউ জলপাইগুড়ী পৌঁছাবে। অন্যদিকে, ট্রেন নং ১৪৬৬৩ প্রতি শনিবার সকাল ৮টায় নিউ জলপাইগুড়ী থেকে যাত্রা শুরু করে সোমবার রাত ২টা ২০ মিনিটে অমৃতসরে পৌঁছাবে।

যাত্রাপথে ট্রেনটি শিলিগুড়ি জংশন, বাগডোগরা, আরারিয়া, রাঘোপুর, সাকরি জংশন, রক্সৌল জংশন, নরকাটিয়াগঞ্জ, গোরখপুর, গোন্ডা জংশন, সীতাপুর, বরেলি, সাহারানপুর ও লুধিয়ানা-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে।

২২টি কোচ বিশিষ্ট অমৃত ভারত এক্সপ্রেস যাত্রীদের আরামদায়ক ও সাশ্রয়ী ভ্রমণ পরিষেবা দেবে। ট্রেনটি নবনির্মিত আরারিয়া–গলগলিয়া রুট ব্যবহার করে চলাচল করবে, যার ফলে বিহার ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষের জন্য নতুন রেল যোগাযোগের সুযোগ সৃষ্টি হবে।

রেলওয়ের মতে, এই নতুন পরিষেবার মাধ্যমে সংশ্লিষ্ট রাজ্যগুলির মধ্যে বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক আদান-প্রদান আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি কৃষিপণ্য ও ক্ষুদ্র ব্যবসার পণ্য পরিবহণ সহজ হওয়ায় আঞ্চলিক অর্থনীতিও নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande