কালীঘাটে তৃণমূলের কোর কমিটির বৈঠক, ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে আন্দোলনের রূপরেখা মমতার
কলকাতা, ১৪ মে (হি. স.):-ভোটের ফলাফল ঘোষণার পর রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপের আবহে বৃহস্পতিবার কালীঘাটে দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ ও রাজ্যসভার সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক
কালীঘাট


কলকাতা, ১৪ মে (হি. স.):-ভোটের ফলাফল ঘোষণার পর রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপের আবহে বৃহস্পতিবার কালীঘাটে দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ ও রাজ্যসভার সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটে নাগাদ শুরু হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, ইউসুফ পাঠান-সহ দলের একাধিক নেতা-সাংসদ।দলীয় সূত্রে খবর, বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং তৃণমূলের অভিযোগ অনুযায়ী ভোটে অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি। জেলা স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত প্রতিবাদ আন্দোলনের রূপরেখা নির্ধারণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।বৈঠকে ভোট-পরবর্তী হিংসার ঘটনাও উঠে আসে। তৃণমূলের দাবি, নির্বাচনের পরে বিভিন্ন এলাকায় দলের ১০ জন কর্মী খুন হয়েছেন এবং বহু দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। ঘরছাড়া কর্মীদের নিরাপদে ফেরানোর বিষয়ে আদালতের নির্দেশ নিয়েও আলোচনা হয়।বৈঠক শেষে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূল অতীতের মতোই রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাবে।” তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande