প্রার্থনায় ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করায় সন্তোষ প্রকাশ সুকান্ত মজুমদারের
কলকাতা, ১৪ মে (হি স)। বিদ্যালয়ে প্রার্থনায় ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করায় সন্তোষ প্রকাশ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার তিনি সরকারের সংশ্লিষ্ট নির্দেশিকা যুক্ত করে এক্সবার্তায় লিখেছেন, “পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফত
প্রার্থনায় ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করায় সন্তোষ প্রকাশ সুকান্ত মজুমদারের


কলকাতা, ১৪ মে (হি স)। বিদ্যালয়ে প্রার্থনায় ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করায় সন্তোষ প্রকাশ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

বৃহস্পতিবার তিনি সরকারের সংশ্লিষ্ট নির্দেশিকা যুক্ত করে এক্সবার্তায় লিখেছেন, “পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতরের অধীন রাজ্যের সমস্ত বিদ্যালয়ে পঠনপাঠন শুরুর পূর্বে ‘স্কুল অ্যাসেম্বলি’ বা প্রাতঃকালীন প্রার্থনার সময় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ভারতের জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করার এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই।

‘বন্দে মাতরম’ আমাদের জাতীয় চেতনা, দেশপ্রেম এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রতীক। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা, ঐক্যবোধ ও জাতীয় মূল্যবোধ জাগ্রত করতে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

নতুন প্রজন্মের মনে দেশপ্রেম ও ভারতীয় সংস্কৃতির প্রতি গর্ব আরও সুদৃঢ় হোক, এই কামনা করি।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande