
হুগলি, ১৪ মে (হি.স.): আরামবাগ পৌরসভার পৌরপ্রধান সমীর ভান্ডারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুশান্ত বেরা এবং যুব মোর্চার সভাপতি কার্তিক দত্ত। বৃহস্পতিবার আরামবাগ পৌরসভায় এই সাক্ষাৎ হয়।
জানা গেছে, এই পৌর এলাকার বাসিন্দারা যাতে সঠিকভাবে পরিষেবা পান এবং কোনও ধরনের পরিষেবা ব্যাহত না হয়, সেই বিষয়েই মূলত আলোচনা হয় দুই পক্ষের মধ্যে। বিজেপির জেলা সভাপতি সুশান্ত বেরা জানান, মানুষের স্বার্থে পৌরসভার পরিষেবা স্বাভাবিকভাবে চলছে কিনা, তা খোঁজ নিতেই তিনি পৌরপ্রধানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। পাশাপাশি নাগরিক পরিষেবা আরও উন্নত করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, পৌরপ্রধান সমীর ভান্ডারি বলেন, এটি সম্পূর্ণ সৌজন্যমূলক সাক্ষাৎ। পৌরসভার কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে কোনও সমস্যা বা অসুবিধা হচ্ছে কিনা, সেই বিষয়েও খোঁজখবর নেন সুশান্ত বেরা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA