শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ
হুগলি, ১৪মে (হি.স.): বৃহস্পতিবার গোঘাট দু’নম্বর ব্লকের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে পঞ্চায়েতের পদাধিকারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজেপির এক প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন বিজেপির মন্ডল সভাপতি তমাল ঘোষ সহ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য
শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রতিনিধি দল


হুগলি, ১৪মে (হি.স.): বৃহস্পতিবার গোঘাট দু’নম্বর ব্লকের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে পঞ্চায়েতের পদাধিকারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজেপির এক প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন বিজেপির মন্ডল সভাপতি তমাল ঘোষ সহ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যরা।

জানা গেছে, এলাকার সাধারণ মানুষ যাতে পরিষেবা আরও স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পান, সেই লক্ষ্যেই এই সৌজন্য সাক্ষাৎ। পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং প্রশাসনিক পরিষেবার বিষয় নিয়ে আলোচনা করেন বিজেপি প্রতিনিধিরা।

এ প্রসঙ্গে বিজেপির মন্ডল সভাপতি তমাল ঘোষ বলেন, “সাধারণ মানুষ যাতে কোনও পরিষেবা থেকে বঞ্চিত না হন এবং স্বচ্ছতার সঙ্গে পঞ্চায়েত পরিচালিত হয়, সেই বিষয়েই আমরা আলোচনা করেছি।”

এদিনের এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande