পুরশুড়ায় বিজেপি কর্মীকে ছুরির কোপ, ছড়ালো চাঞ্চল্য
হুগলি, ১৪ মে (হি.স.): হুগলি জেলার পুরশুড়ার শ্যামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মীকে ছুরির কোপ মারার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে ডিহি শুট এলাকায়। আহত বিজেপি কর্মীর নাম রাজেশ কারক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায
আহত বিজেপি কর্মী রাজেস কারক


হুগলি, ১৪ মে (হি.স.): হুগলি জেলার পুরশুড়ার শ্যামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মীকে ছুরির কোপ মারার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে ডিহি শুট এলাকায়। আহত বিজেপি কর্মীর নাম রাজেশ কারক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় কয়েকজন বন্ধুর সঙ্গে এলাকায় আড্ডা দিচ্ছিলেন রাজেশ কারক। অভিযোগ, সেই সময় আচমকাই কয়েকজন দুষ্কৃতী সেখানে এসে তার উপর চড়াও হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ।

বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাদের কর্মীর উপর হামলা চালানো হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিও জানানো হয়েছে। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই। রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তোলা হচ্ছে বলেও পাল্টা দাবি তাদের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় যাতে নতুন করে অশান্তি না ছড়ায়, সেদিকেও নজর রাখছে প্রশাসন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande