
হুগলি , ২ মে (হি.স.):
হুগলির আরামবাগ-এ প্রবল বৃষ্টি উপেক্ষা করেও স্ট্রং রুমের বাইরে নজরদারিতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও প্রার্থীদের। শনিবার সন্ধ্যায় নেতাজি মহাবিদ্যালয় প্রাঙ্গণে এই চিত্র সামনে আসে, যেখানে আরামবাগ মহকুমার চারটি বিধানসভার স্ট্রং রুম রয়েছে।
ঝোড়ো হাওয়া ও টানা বৃষ্টির মধ্যেও দলীয় নেতৃত্ব ও প্রার্থীদের স্ট্রং রুম চত্বরে অবস্থান করতে দেখা যায়। তাঁদের দাবি, দলীয় নির্দেশ মেনেই এই নজরদারি চালানো হচ্ছে, যাতে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় থাকে।
উল্লেখ্য, ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর ইভিএম ও সংশ্লিষ্ট সামগ্রী স্ট্রং রুমে সংরক্ষিত থাকে। সেই কারণে নিরাপত্তা ও নজরদারি নিয়ে রাজনৈতিক দলগুলির সতর্কতা বরাবরই লক্ষ্য করা যায়।
খারাপ আবহাওয়ার মধ্যেও তৃণমূল নেতৃত্বের এই উপস্থিতি স্থানীয় রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA