বহরমপুরে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার
মুর্শিদাবাদ, ২ মে (হি.স.): ঘর থেকে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে বহরমপুরের জীবননগরের ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম জাসমিনা বিবি। প্রাথমিক ভাবে জানা গেছে, তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে। দেহ উদ
বহরমপুরে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার


মুর্শিদাবাদ, ২ মে (হি.স.): ঘর থেকে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে বহরমপুরের জীবননগরের ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম জাসমিনা বিবি। প্রাথমিক ভাবে জানা গেছে, তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে। দেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গেছে, এ দিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে দেখে জাসমিনার ছেলে বাড়ির দোতলার ঘরে তাঁকে ডাকতে যান। সেখানে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় তাঁর মায়ের দেহ পড়ে আছে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ সেখানে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande