কানপুরে দুই ডাম্পারের সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু
কানপুর, ২ মে (হি. স.): উত্তর প্রদেশের কানপুর জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। শনিবার সকালে জেলার হনুমন্ত বিহার থানার অন্তর্গত এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম কমলকান্ত (২৭) এবং দীপক (২৫)। ত
কানপুরে দুই ডাম্পারের সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু


কানপুর, ২ মে (হি. স.): উত্তর প্রদেশের কানপুর জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। শনিবার সকালে জেলার হনুমন্ত বিহার থানার অন্তর্গত এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম কমলকান্ত (২৭) এবং দীপক (২৫)। তারা কালপির ছৌঙ্কের বাসিন্দা। তারা সম্পর্কে দুই ভাই । একটি ডাম্পার রাস্তার পাশে পার্ক করা নুড়ি পাথর বোঝাই অন্য একটি ডাম্পারের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনাটির ফলে গাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। দুই ভাই গাড়ির কেবিনে আটকে পড়ে। পথচারীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি ক্রেনের সাহায্যে তাদের উদ্ধার করে, কিন্তু ততক্ষণে দুজনেই মারা যায়। পুলিশ পরে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। দুর্ঘটনার ফলে ফ্লাইওভার জুড়ে নুড়িপাথরও ছড়িয়ে পড়ে, যার ফলে যান চলাচল ব্যাহত হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande