স্ট্রং রুমে সিসি ক্যামেরা বন্ধ নিয়ে সরব গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাজি
হুগলি, ২ মে (হি. স.): আরামবাগে স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, গতকাল গভীর রাতে প্রায় দু’টো নাগাদ স্ট্রং রুমের একাধিক সিসি ক্যামেরা হঠাৎই বন্ধ হয়ে যায়, যা নিয়ে রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে। এই ঘটনাকে
সিসিটিভি বন্ধে সরব নির্মল মাঝি


হুগলি, ২ মে (হি. স.): আরামবাগে স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, গতকাল গভীর রাতে প্রায় দু’টো নাগাদ স্ট্রং রুমের একাধিক সিসি ক্যামেরা হঠাৎই বন্ধ হয়ে যায়, যা নিয়ে রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করেন গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাজি । তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন পক্ষপাতহীনভাবে কাজ করছে না এবং দায়িত্ব পালনে গাফিলতি রয়েছে। তাঁর দাবি, স্ট্রং রুমের মতো গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন।

নির্মল মাজির কথায়, “স্ট্রং রুমে যেখানে ভোটের সামগ্রী রাখা থাকে, সেখানে সিসি ক্যামেরা বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। এতে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।”

তিনি আরও বলেন, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তবে এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande