ঝুঁকিপূর্ণ অবস্থায় আরামবাগ বিদ্যাসাগর বাস টার্মিনাস, আতঙ্কে যাত্রীরা
হুগলি, ২ মে (হি.স.): হুগলির আরামবাগ-এর বিদ্যাসাগর বাস টার্মিনাসের পরিকাঠামো ঘিরে উদ্বেগ বাড়ছে। অভিযোগ, টার্মিনাসের একাধিক অংশ ভগ্নদশায় থাকায় যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাস টার্মিনাসের বিভিন্ন
ভেঙে ঝুলছে জানালার অংশ


হুগলি, ২ মে (হি.স.): হুগলির আরামবাগ-এর বিদ্যাসাগর বাস টার্মিনাসের পরিকাঠামো ঘিরে উদ্বেগ বাড়ছে। অভিযোগ, টার্মিনাসের একাধিক অংশ ভগ্নদশায় থাকায় যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাস টার্মিনাসের বিভিন্ন জায়গায় জানালার ভাঙা অংশ বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে। যে কোনও সময় সেগুলি ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন যাত্রী ও দোকানদাররা। ভিড়ের সময় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি একাধিকবার প্রশাসনের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়েই চলাফেরা করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।

শনিবার এক স্থানীয় বাসিন্দার কথায় জানা গেছে , প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের যাতায়াত সত্ত্বেও নিরাপত্তার যথাযথ ব্যবস্থা নেই, ফলে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। যাত্রীদেরও দাবি, দ্রুত সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করা হলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠবে।

এই বিষয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande