দুর্গাপুরে পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ, চাঞ্চল্য এলাকায়
দুর্গাপুর, ২ মে (হি.স.): তিন দিন নিখোঁজ থাকার পর শনিবার সকালে এলাকার পুকুরে ভেসে উঠলো এক ব্যক্তির দেহ। প্রথমে সেটি নজরে আসে স্থানীয়দের। খবর দেওয়া হয় পুলিশে। পারিবারিক বিবাদের জেরে ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে এলাকাবাসীদের অনুমান। দেহ ময়নাতদন্তে প
দুর্গাপুরে পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ, চাঞ্চল্য এলাকায়


দুর্গাপুর, ২ মে (হি.স.): তিন দিন নিখোঁজ থাকার পর শনিবার সকালে এলাকার পুকুরে ভেসে উঠলো এক ব্যক্তির দেহ। প্রথমে সেটি নজরে আসে স্থানীয়দের। খবর দেওয়া হয় পুলিশে। পারিবারিক বিবাদের জেরে ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে এলাকাবাসীদের অনুমান। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সব দিক খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম শ্রীমন্ত দে। তিনি দুর্গাপুরের ধান্ডাবাগ সুকান্ত পল্লির বাসিন্দা। তিন দিন আগে শ্রীমন্ত নিখোঁজ হয়ে যান। শনিবার সকালে এলাকার পুকুরে সন্দেহজনক কিছু ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। কাছে গিয়ে দেখা যায় পচাগলা দেহ ভাসছে। দেহের অবস্থা খারাপ হওয়ায় প্রথমে শনাক্ত করা যায়নি। পুলিশে খবর দেন স্থানীয়রা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। তারপরই জানা যায় মৃতদেহটি শ্রীমন্তর। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। তবে শ্রীমন্ত আত্মহত্যা করেছেন নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande