হাইলাকান্দিতে পর্যাপ্ত মজুত অত্যাবশ্যক পণ্য সামগ্রী
হাইলাকান্দি (অসম), ২৫ মে (হি.স.) : হাইলাকান্দি জেলায় অত্যাবশ্যক পণ্য সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। জেলা খাদ্য ও গণবণ্টন এবং গ্রাহক পরিক্রমা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এক বিজ্ঞপ্তি জারি করে পণ্য সামগ্রীর পর্যাপ্ত মজুত ভাণ্ডার সম্পর্কে জনসা
হাইলাকান্দিতে পর্যাপ্ত মজুত অত্যাবশ্যক পণ্য সামগ্রী


হাইলাকান্দি (অসম), ২৫ মে (হি.স.) : হাইলাকান্দি জেলায় অত্যাবশ্যক পণ্য সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে।

জেলা খাদ্য ও গণবণ্টন এবং গ্রাহক পরিক্রমা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এক বিজ্ঞপ্তি জারি করে পণ্য সামগ্রীর পর্যাপ্ত মজুত ভাণ্ডার সম্পর্কে জনসাধারণকে অবগত করেছেন। বিজ্ঞপ্তিতে জেলায় অত্যাবশ্যক পণ্য সামগ্রীর খুচরো ও পাইকারি দরও জানিয়ে দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande