বাতিস্তম্ভের আলো খুলে শিশু মৃত্যুর ঘটনায় পরিবারকে আর্থিক সাহায্য রাজ্য সরকারের
কলকাতা, ২৫ মে (হি.স.) : হেস্টিংস চত্বরে রাস্তার ধারে থাকা বাতিস্তম্ভের আলো খুলে শিশু মৃত্যুর ঘটনায় শোকগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করল রাজ্য সরকার। সোমবার সকালেই ওই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় গুড়িয়া খাতুন নামের এক শিশুর। এরপরই দ্রুত প
বাতিস্তম্ভের আলো খুলে শিশু মৃত্যুর ঘটনায় পরিবারকে আর্থিক সাহায্য রাজ্য সরকারের


কলকাতা, ২৫ মে (হি.স.) : হেস্টিংস চত্বরে রাস্তার ধারে থাকা বাতিস্তম্ভের আলো খুলে শিশু মৃত্যুর ঘটনায় শোকগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করল রাজ্য সরকার। সোমবার সকালেই ওই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় গুড়িয়া খাতুন নামের এক শিশুর।

এরপরই দ্রুত পদক্ষেপ নিয়ে এদিন সন্ধ্যায় পুলিশের উপস্থিতিতে মৃতের বাবার হাতে ৪ লক্ষ টাকার আর্থিক সাহায্যের চেক তুলে দেন বিধায়ক তাপস রায় এবং ইন্দ্রনীল খাঁন। রাজ্য সরকারের এই মানবিক উদ্যোগে সাময়িকভাবে কিছুটা স্বস্তি পেয়েছে শোকসন্তপ্ত পরিবারটি। ঘটনার বিষয়ে পুলিশ ও সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ বিস্তারিত তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande