
পুণে, ২৫ মে (হি.স.): সোমবার থেকে ২৮ মে-র মধ্যে পুণের বিচ্ছিন্ন কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)। এই সময়ে হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, পুণেতে মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। রাতে তাপমাত্রা কমে প্রায় ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে আশা করা হচ্ছে। তবে, সকালে আর্দ্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে, যার ফলে তাপমাত্রা সামান্য কমলেও আবহাওয়া অস্বস্তিকর থাকবে। ২৫ থেকে ২৮ মে-র মধ্যে অমরাবতীর অনেক জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। এ ছাড়াও বিচ্ছিন্ন কিছু স্থানে রাতে উষ্ণ আবহাওয়ার সম্ভাবনাও রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ