
শ্রীভূমি (অসম), ২৫ মে (হি.স.) : শ্রীভূমি শহরের পুর এলাকায় নালার ওপর এবং সরকারি জায়গা অবৈধভাবে দখল করে যারা বাড়িঘর, দেওয়াল এবং দোকান নির্মাণ করেছেন তাঁদেরকে আগামী তিন দিনের মধ্যে ওই সব ঘর-বাড়ি, দেওয়াল এবং দোকান সরিয়ে নিতে বলেছেন শ্রীভূমির পুরপতি।
এক বিজ্ঞপ্তি জারি করে পুরপতি বলেছেন, এই আদেশ অমান্য করলে বেদখলকারী সংশ্লিষ্টদের বিরুদ্ধে পুর আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বেআইনি ওইসব ঘরবাড়ি, দেওয়াল, দোকান ইত্যাদি ভাঙতে যে পরিমাণ খরচ হবে তা সংশ্লিষ্ট ব্যক্তিকে বহন করতে হবে বলে পুরপতির বিজ্ঞপ্তিতে সতর্ক করে দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস