
নয়াদিল্লি, ২৬ মে (হি.স.): গায়ক ইয়ো ইয়ো হানি সিং (হিরদেশ সিং) বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘের সঙ্গে দেখা করেছেন। পঞ্জাবে মাদক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, মাদক পঞ্জাবের পরিবার ও যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। পঞ্জাবকে এর থেকে বাঁচাতে হবে।
বিজেপির তরুণ চুঘ বলেন, ইয়ো ইয়ো হানি সিং পঞ্জাবেরই সন্তান, যিনি বিশ্বজুড়ে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন। আমি হানি সিংকে অনুরোধ করেছি, তিনি যেন তাঁর গান ও কথার মাধ্যমে পঞ্জাবের যুবকদের মাদক ছাড়তে উৎসাহিত করেন। তিনি আমাকে কথা দিয়েছেন যে আমরা পঞ্জাবকে রক্ষা করব। হানি সিং যদি ফিরে আসতে পারেন, তাহলে আপনিও পারবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ