কাঙ্কেরে নিরাপত্তা বাহিনীর অভিযানে মিলল বিপুল অস্ত্র ও বিস্ফোরক
কাঙ্কের, ২৬ মে (হি.স.) : ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। জেলার দু’টি পৃথক সীমান্তবর্তী জঙ্গল এলাকায় তল্লাশি চালিয়ে নকশালদের লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, বিস্ফোরক ও অন্যান্য সামগ্রী উদ্ধার
কাঁকেরে নিরাপত্তা বাহিনীর অভিযানে মিলল বিপুল অস্ত্র ও বিস্ফোরক


কাঙ্কের, ২৬ মে (হি.স.) : ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। জেলার দু’টি পৃথক সীমান্তবর্তী জঙ্গল এলাকায় তল্লাশি চালিয়ে নকশালদের লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, বিস্ফোরক ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে মঙ্গলবার জানা গিয়েছে, জেলা পুলিশ, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি), সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) এবং বোমা নিষ্ক্রিয়কারী দল (বিডিএস)-এর যৌথ দল গত ২৫ মে কোয়েলিবেড়া থানার অন্তর্গত কাঙ্কের-নারায়ণপুর সীমান্তবর্তী গুমচুর গ্রামের জঙ্গল ও পাহাড়ি এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালায়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী নকশালদের গোপন ডাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে পয়েন্ট ৩০৩ রাইফেলের ৪২ রাউন্ড গুলি, ৭.৬২ এসএলআর রাইফেলের ৭৫ রাউন্ড গুলি এবং ৫.৫৬ রাইফেলের ২১ রাউন্ড গুলি। এছাড়াও উদ্ধার হয়েছে ৭.৬২ মিমি এসএলআর ম্যাগাজিন ফিলার দু’টি, একটি স্টিলের কন্টেনার এবং ছ’টি বৈদ্যুতিক ডিটোনেটর। এর মধ্যে একটি ডিটোনেটর ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল বলে জানা গিয়েছে।

একই দিনে পরতাপুর থানার অন্তর্গত পদালমস্পি গ্রামের জঙ্গল ও পাহাড়ি এলাকাতেও পৃথক তল্লাশি অভিযান চালানো হয়। সেখান থেকেও নকশালদের লুকিয়ে রাখা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী।

পুলিশের দাবি, নকশাল দমনে নিরাপত্তা বাহিনীর এই অভিযান আগামী দিনেও একই তৎপরতায় চালিয়ে যাওয়া হবে। সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande