১৮তম বিধানসভা গঠন, বিজ্ঞপ্তিতে সামান্য বিলম্ব, নয়া মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে দিল্লিতে জরুরি বৈঠক বিজেপির
কলকাতা, ৪ মে (হি. স.) : ১৮তম বিধানসভার বিজ্ঞপ্তি জারির তোড়জোড় তুঙ্গে। প্রথম দফায় ঠিক ছিল ৬ মে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সেই মতো মঙ্গলবার (৫ মে) ১৮তম বিধানসভার বিজ্ঞপ্তি জারির প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে বিধানসভা সচিবালয় সূত্রে জানা গিয়েছে যে,
১৮তম বিধানসভা গঠন, বিজ্ঞপ্তিতে সামান্য বিলম্ব, নয়া মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে দিল্লিতে জরুরি বৈঠক বিজেপির


কলকাতা, ৪ মে (হি. স.) : ১৮তম বিধানসভার বিজ্ঞপ্তি জারির তোড়জোড় তুঙ্গে। প্রথম দফায় ঠিক ছিল ৬ মে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সেই মতো মঙ্গলবার (৫ মে) ১৮তম বিধানসভার বিজ্ঞপ্তি জারির প্রস্তুতি নেওয়া হয়েছিল।

তবে বিধানসভা সচিবালয় সূত্রে জানা গিয়েছে যে, পরিবর্তিত পরিস্থিতিতে পরবর্তী পর্যায়ে ওই সিদ্ধান্ত বদল করা হয়েছে। কারণ ৭ তারিখ রাজধানী দিল্লিতে বিজেপির একটি জরুরি বৈঠক রয়েছে। ওই বৈঠকে এ রাজ্যের বিজেপির শীর্ষ নেতৃত্বকে ডাকা হয়েছে। সম্ভবত মুখ্যমন্ত্রী পদে নতুন মুখ নিয়েই সেখানে মূলত চর্চা হবে।

এদিকে, পশ্চিমবঙ্গ বিধানসভায় চলছে শপথ গ্রহণ পর্বের তোড়জোড়। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে যে, সমস্ত বিজয়ী প্রার্থীর শংসাপত্র সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে পৌঁছানো সম্ভব হয়নি। কাজেই এদিন রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে তা তুলে দেওয়ার যে পরিকল্পনা ছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে। আশা করা হচ্ছে, পরদিন অর্থাৎ মঙ্গলবার তা সম্ভব হবে। এরপরই শপথ গ্রহণের তোড়জোড় আরম্ভ করা হবে এবং সমস্ত সদস্যদের একযোগেই শপথ গ্রহণ অনুষ্ঠান চলবে। এর পাশাপাশি বিজেপির পরিষদীয় দলের বৈঠক, প্রোটেম স্পিকার নির্বাচন এবং অধ্যক্ষ পদের উত্তরসূরী নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। একই সঙ্গে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে আসন বণ্টন ইত্যাদি প্রশাসনিক কর্মকাণ্ডও শুরু হয়েছে।

প্রথম দফায় ঠিক ছিল - ৬ মে শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই মতো আগামী ৫ তারিখ অর্থাৎ আগামীকাল মঙ্গলবার ১৮ তম বিধানসভার বিজ্ঞপ্তি জারির তোড়জোড় নেওয়া হয়। বিধানসভার সচিবালয় সূত্রেই জানা গিয়েছে যে, পরিবর্তিত পরিস্থিতিতে পরবর্তী পর্যায়ে ওই সিদ্ধান্ত বদল করা হয়েছে। কেননা ৭ তারিখ রাজধানী দিল্লিতে রয়েছে বিজেপির জরুরি বৈঠক। ওই বৈঠক এ রাজ্যের বিজেপির শীর্ষ নেতৃত্বকে ডাকা হয়েছে। সম্ভবতঃ মুখ্যমন্ত্রী পদে নতুন মুখ নিয়েই মূলত চর্চা হবে। এদিকে, পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় রয়েছে শপথ গ্রহণ পর্ব। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে যে, সমস্ত বিজয়ী প্রার্থীদের শংসাপত্র সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে পৌঁছানো সম্ভব হয় নি। কাজেই তা এদিন রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে তুলে দেওয়ার যে পরিকল্পনা ছিল আপাতত কিছু বাতিল করতে রয়েছে তা আর এদিন হল না। পরদিন অর্থাৎ মঙ্গলবার তা সম্ভব হবে এই আশাপ্রকাশ করা হয়েছে। এরপর শপথ গ্রহণের তোড়জোড় আরম্ভ করা হবে। সমস্ত সদস্যদের একযোগেই চলবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এর পাশাপাশি বিজেপির পরিষদীয় দলের বৈঠক। প্রোটেম স্পীকার নির্বাচন এবং অধ্যক্ষ পদের উত্তরসূরী নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সরকার ও বিরোধী পক্ষের মধ্যেই রয়েছে আসন বন্টন ইত্যাদি কর্মকান্ড।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande