বিজেপির জয় জনসমর্থনের প্রতিফলন নয়, শক্তিশালী বাম বিকল্পের অভাবেই এই জয়: এসইউসিআই (সি)
কলকাতা, ৪ মে (হি. স.) : রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের ফলাফলকে ঘিরে হিংসা ও পাল্টা হিংসার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করলেন এস ইউ সি আই (সি)-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, এই পরিস্থিতি গণতান্ত্রিক পরিসরের পরিপন্থী এ
বিজেপির জয় জনসমর্থনের প্রতিফলন নয়, শক্তিশালী বাম বিকল্পের অভাবেই এই জয়: এসইউসিআই (সি)


কলকাতা, ৪ মে (হি. স.) : রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের ফলাফলকে ঘিরে হিংসা ও পাল্টা হিংসার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করলেন এস ইউ সি আই (সি)-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, এই পরিস্থিতি গণতান্ত্রিক পরিসরের পরিপন্থী এবং তা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।

​নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে তিনি দাবি করেন, বিজেপির জয় জনসমর্থনের প্রকৃত প্রতিফলন নয়। তাঁর বক্তব্য, দেশের বিভিন্ন প্রান্তে ক্ষমতাসীন হিসেবে বিজেপির জনবিরোধী নীতি, দুর্নীতি এবং গণআন্দোলন দমনের ঘটনাগুলি পশ্চিমবঙ্গের মানুষের অজানা নয়। তবুও, দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের বিরুদ্ধে জনক্ষোভ, দুর্নীতি, সিন্ডিকেট রাজ এবং প্রশাসনিক ব্যর্থতার ফলেই পরিবর্তনের এই মেজাজ তৈরি হয়েছে।

​চণ্ডীদাসবাবুর অভিযোগ, শক্তিশালী বামপন্থী বিকল্পের অভাবকে কাজে লাগিয়ে এবং কেন্দ্রীয় ক্ষমতার প্রভাব ব্যবহার করে বিজেপি নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করেছে। এমনকি বহু মানুষের ভোটাধিকার খর্ব হয়েছে বলেও তিনি দাবি করেন।

​তিনি এদিন সতর্ক করে বলেন, সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের জীবনযাত্রার সংকট কমবে না, বরং পুঁজিবাদী ব্যবস্থার কারণে শোষণ অব্যাহত থাকবে। এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছে তাঁর দল। পাশাপাশি, নির্বাচন-পরবর্তী হিংসা রুখতে প্রশাসনের সক্রিয় ভূমিকার দাবি জানিয়েছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande