
আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর, ৪ মে (হি.স.) : সোমবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় তৃণমূলের একাধিক কার্যালয়ে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আলিপুরদুয়ার জংশনেও তৃণমূলের শ্রমিক সংগঠনের একটি কার্যালয়ে তৃণমূলের পতাকা সরিয়ে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি নেতা দীপক বর্মণ বলেন, দলের কেউ এমন ঘটনায় যুক্ত থাকলে তা বরদাস্ত করা হবে না।
ফল প্রকাশের পরেই সোমবার উত্তর দিনাজপুর জেলার চোপড়ার তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এদিন চোপড়ার তিনমাইল ও রবীন্দ্রনগর এলাকার ঘটনাটি ঘটেছে। অভিযোগ, এদিন রবীন্দ্রনগর ও তিন মাইল পার্টি অফিসে ঢুকে বিজেপি ভাঙচুর চালায় বলে অভিযোগ। যদিও চোপড়ার তৃণমূল নেতা এক্রামুল হক বলেন, পুলিশকে অবশ্যই জানাব। চোপড়ার বিজেপি নেতা ভবেশ কর বলেন, এমন কোনও ঘটনার কথা জানা নেই।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ