তৃণমূলের ক্যাম্পে বিজেপির উল্লাস
জলপাইগুড়ি ও ঝাড়গ্রাম, ৪ মে (হি.স.): সোমবার দুপুর গড়াতেই জলপাইগুড়ির গণনা কেন্দ্রর সামনে তৃণমূলের ক্যাম্প ফাঁকা হতে শুরু করে। তৃণমূলের ক্যাম্পের সামনে এসে বিজেপির সমর্থকরা বিজয় উল্লাস করতে শুরু করলে, ছুটে আসেন বিজেপি নেতা বাপী গোস্বামী। তিনি দলীয়
তৃণমূলের ক্যাম্পে বিজেপির উল্লাস


জলপাইগুড়ি ও ঝাড়গ্রাম, ৪ মে (হি.স.): সোমবার দুপুর গড়াতেই জলপাইগুড়ির গণনা কেন্দ্রর সামনে তৃণমূলের ক্যাম্প ফাঁকা হতে শুরু করে। তৃণমূলের ক্যাম্পের সামনে এসে বিজেপির সমর্থকরা বিজয় উল্লাস করতে শুরু করলে, ছুটে আসেন বিজেপি নেতা বাপী গোস্বামী। তিনি দলীয় সমর্থকদের সরিয়ে দেন। দলীয় কর্মীদের উদ্দেশে বাপী গোস্বামী বলেন, কোনও অশান্তি করার চেষ্টা কেউ যেন না করেন। তৃণমূলের জেলা সম্পাদক তপন ভট্টাচার্যের সঙ্গেও কথা বলেন বাপী গোস্বামী। তৃণমূলের জেলা সম্পাদক তপন ভট্টাচার্য বলেন, দলীয় কর্মীদের এক বড় অংশ ফলাফল দেখে হতাশাগ্রস্ত হওয়ায় ক্যাম্প ছেড়ে চলে গিয়েছেন। আমরা গণনা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব।

এদিকে, সোমবার দুপুরে বিজেপির বিজয় মিছিল ঝাড়গ্রামে তৃণমূলের শিবির পেরিয়ে যাচ্ছিল। আচমকা বিজয় মিছিল ঘুরে এসে তৃণমূলের শিবিরে ঢুকে পড়ে। বেশ কিছু বিজেপির নেতা-কর্মী তৃণমূল শিবিরেই চেয়ারে বসে খেতে শুরু করেন। কিছু কর্মী আবার চেয়ার ভাঙচুর শুরু করেন বলে অভিযোগ। পতাকা ছিঁড়ে দেন। তৃণমূলের নেতারা ভয়ে একদিকে চলে যান। পরিস্থিতি সামাল দিতে এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande