
মালদা, ৪ মে (হি. স.): রাজ্যজুড়ে বিজেপির সম্ভাব্য ভালো ফলাফলের ইঙ্গিত মিলতেই মালদা জেলাতেও উচ্ছ্বাসে ফেটে পড়লেন দলীয় কর্মী ও সমর্থকেরা। সোমবার বিভিন্ন আসনে বিজেপি প্রার্থীরা এগিয়ে থাকার খবর সামনে আসতেই ইংলিশবাজার শহরের রথবাড়ি এলাকায় শুরু হয় উৎসবের আবহ।দলীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নামেন বহু কর্মী-সমর্থক। আতশবাজি ফাটানো, গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন তাঁরা। পাশাপাশি “ভারত মাতা কি জয়” ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। বিজেপি সমর্থকদের দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো মালদাতেও সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিতে শুরু করেছেন।যদিও এখনও সম্পূর্ণ গণনা শেষ হয়নি এবং চূড়ান্ত ফল ঘোষণা বাকি, তবুও প্রাথমিকভাবে ফলাফলের প্রবণতায় বেশ কয়েকটি কেন্দ্রে বিজেপি প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন বলে খবর। সেই আবহেই আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন কর্মী-সমর্থকেরা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়